November 23, 2026, 2:06 am
সর্বশেষ সংবাদ:
ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন ‘শত বছর পরও সুকান্ত আমাদের কাছে সেই ২১ বছরের যুবক’ আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক ও অন্যান্য খবর বিশেষজ্ঞ নিয়োগ করে বইয়ের তাক সাজাচ্ছেন অতি ধনীরা

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 91 Time View

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা নতজানু পররাষ্ট্রনীতির পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলতেন, একই ভাষায় বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন। তিনি সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন।

মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির চিতলমারী শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

দেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা হাতাশায় পরিণত হচ্ছে। সরকারি অফিসগুলো ঘুষ ও দুর্নীতিমুক্ত হয়নি। জ্বালানি সংকটকে পুঁজি করে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকার জনগণকে লোডশেডিং উপহার দিয়েছে। জনগণের হাতে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে। নির্বাচনের পরে নারীদের মূল্যায়ন করা হচ্ছে না।

জাতীয় নাগরিক পার্টির বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখার প্রধান সন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com