September 22, 2026, 12:52 pm
সর্বশেষ সংবাদ:
গভীর রাতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুকে গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী হুথিদের হামলা: সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য সুন্দরবনের ঢাংমারী খালে কুমিরের আক্রমণ দূরপাল্লার বাসে ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতি সাগরে নিম্নচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কতা সৌদি আরবকে ‘প্রতিরক্ষামূলক’ সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য, বলেছেন প্রধানমন্ত্রী বার্নহাম পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অচল, বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: গুতেরেস পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

‘স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়’

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2026
  • 116 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই, সামনে যাতে আর এমন না হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজকে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। আজকের এই দিবসে আমরা আমাদের স্বাধীনতার সপক্ষে যারা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের ৭১ এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়তে চাই। আমরা এটার জন্যই এই মুহূর্তে কাজ করছি।

তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই এখনও আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে আর এমন না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com