September 21, 2026, 10:39 am
সর্বশেষ সংবাদ:
আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার স্কুলে নিকাব নিষিদ্ধের পথে ইতালি, বিদেশি শিক্ষার্থী সীমিত করার উদ্যোগ যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা আমার পা ধরে মা বিয়েটি করতে নিষেধ করেছিলেন: সুচিত্রা আশুলিয়ায় কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬ রাতে কী খাচ্ছেন, তার ওপর কি নির্ভর করছে ঘুম? সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল শিয়ালের মাংস, তক্ষক, জোঁকের তেল: রোগ সারানোর বিশ্বাস কতটা সত্য? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন, শক্ত অবস্থানে বিএনপি

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করতে পারবে না: বিশ্বের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 174 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি আনতে পারছে না তাদের নিজ দায়িত্বে তেল আনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নয়ত যুক্তরাষ্ট্রের থেকে কিনতে বলেছেন তিনি। এছাড়া যেসব দেশ হরমুজ দিয়ে তেল আনার চেষ্টা করবে তাদের যুক্তরাষ্ট্র সহায়তা করবে না বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে যুক্তরাজ্যের মতো যেসব দেশ বিমানের জ্বালানি পাচ্ছে না, যারা ইরানকে পরাস্ত করার লড়াইয়ে আমাদের সঙ্গে যোগ দেয়নি— তাদের জন্য আমার দুটি পরামর্শ আছে। এক নম্বর হলো— যুক্তরাষ্ট্রের থেকে বিমানের জ্বালানি কিনুন। আমাদের প্রচুর পরিমাণ জ্বালানি আছে। নম্বর দুই হলো— নিজেদের মধ্যে সাহস সঞ্চার করুন, হরমুজে যান আর তেল নিয়ে আসুন।”

“আপনাদের এখন শিখতে হবে কীভাবে নিজের জন্য লড়াই করতে হবে। কারণ যুক্তরাষ্ট্র আর সেখানে আপনাদের সহায়তা করতে থাকবে না। ইরান ইতিমধ্যে পরাস্ত হয়েছে। কঠিন অধ্যায়টি সম্পন্ন হয়েছে। নিজেদের তেল নিজেরা আনুন।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গুরুত্বপূর্ণ হরমুজ বন্ধ করে দেয় ইরান। যেখান দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়। হরমুজ বন্ধ থাকায় বিশ্বের বেশিরভাগ দেশে জ্বালানির দাম বেড়েছে। যা দিন দিন বেড়েই চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com