November 23, 2026, 3:12 am
সর্বশেষ সংবাদ:
ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা বরিশালে ফুটপাতে গরম কাপড় কেনাবেচার ধুম এসএসসি ফরম পূরণে ১০ হাজার টাকা আদায়, ক্ষুব্ধ অভিভাবক রেলওয়ের নিয়োগে নম্বরপত্র জালিয়াতি: সাবেক জিএম মৃধাসহ দুজনের কারাদণ্ড ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন ‘শত বছর পরও সুকান্ত আমাদের কাছে সেই ২১ বছরের যুবক’ আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 106 Time View

শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে আগামী ৯০ দিনের মধ্যে অথবা এর আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং সেই প্রক্রিয়ার তফসিল দ্রুত প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের অফিস বন্ধ থাকায় রোববার কিংবা পরের দিনগুলোতে তফসিল নির্ধারণের বিষয়ে বৈঠক করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিক তফসিল দেওয়া হবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুসরণ করে পরিচালিত হবে; প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হবেন এবং জাতীয় সংসদের ৩৫০ জন সাংসদ ভোটার হিসেবে গণ্য হবেন। একাধিক প্রার্থী থাকলে নির্ধারিত দিনে সংসদে ভোট গ্রহণ হবে, আর একক প্রার্থী হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করা হবে।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও অটোনোমিক নিউরোপ্যাথি মিলিয়ে পাঁচ ধরনের অসুখের কথা উল্লেখ করেছেন এবং মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন বলে জানানো হয়েছে। তিনি আগে হৃদযন্ত্রে বাইপাসও করিয়েছিলেন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন থাকায় গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে লিখেছেন। তাঁর পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে স্পিকারের কাছে জমা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com