August 24, 2026, 2:45 am
সর্বশেষ সংবাদ:
ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি নিয়ে প্রতারণায় ফৌজদারি মামলাও চলবে চট্টগ্রাম নগর পুলিশের ৭ পরিদর্শককে বদলি-পদায়ন ক্যারম খেলার নামে ‘ঈদগাহ মাঠ’ দখলে নিলেন প্রভাবশালী বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ মালয়েশিয়ায় মাসে ন্যূনতম মজুরি ৩১০০ রিঙ্গিত করার দাবি ক্যানসারের বিরুদ্ধে দ্বিতীয় দফা লড়াই শুরু সামিয়ার ‘জুলাই যোদ্ধা’ সেজে সরকারি টাকায় যুবকের বিদেশে চিকিৎসা, বাবা বললেন—লজ্জা দিয়েন না

অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 17 Time View

অগ্রণী ব্যাংক পিএলসি-তে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন ‘অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ’-এর নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২২ আগস্ট রাজধানীর মতিঝিলে আয়োজিত এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সংগঠনটির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

বিদায়ী সভাপতি মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে মো. আব্দুল জিলানীকে আহ্বায়ক এবং কৃষিবিদ মো. নাহিয়ান হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. আলী হোসেন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. মেহেদী হাসান ও মো. হুমায়ুন কবীর কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

নবগঠিত কমিটি ব্যাংকের জাতীয়তাবাদী কর্মকর্তাদের স্বার্থ রক্ষা, পেশাগত অধিকার নিশ্চিত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের অধীনে কর্মকর্তাদের কল্যাণমূলক কাজের পাশাপাশি সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com