March 15, 2026, 6:53 pm
সর্বশেষ সংবাদ:
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ৮২৭ মিলিয়ন ডলারের জরুরি সামরিক তহবিল অনুমোদন দিল ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর দায়ে এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড যুদ্ধের মধ্যেই বিশ্বনেতাদের হুঁশিয়ারি দিল ইরান সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার বিএনপি নেত্রীর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক ইরানে ধরা পড়ল ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০ নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি

Reporter Name
  • Update Time : Friday, January 16, 2026
  • 137 Time View

বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে হত্যা, অপহরণের মতো একের পর এক হুমকি দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে মিঠুন বলেছেন, ‘বৃহস্পতিবার রাত ৯ টার পর থেকে হুমকির মাত্রা বৃদ্ধি পেয়েছে। আমরা তো দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তারপরও কেন এই হুমকি বুঝতে পারছি না। ক্রিকেটার হিসেবে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলেছি, এটা কি অন্যায়?’

ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দিয়েছিল কোয়াব।

বৃহস্পতিবার পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে নাজমুল পদত্যাগ না করায় ক্রিকেটাররা বিপিএলের ম্যাচ বয়কট করেন।

বোর্ড এক অনলাইন সভায় ওই পরিচালকের পদ বহাল রাখলেও বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে। এরপরও ক্রিকেটাররা খেলার সিদ্ধান্তে ফেরেননি।

বৃহস্পতিবার রাতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে বৈঠক করে ক্রিকেরদের সঙ্গে। সেই বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com