July 1, 2026, 5:46 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বিএনপি নেত্রীর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

Reporter Name
  • Update Time : Sunday, March 15, 2026
  • 124 Time View
140

নিউজ ডেস্ক:
বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের থানা শাখার সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে, যিনি স্থানীয়দের দাবি অনুযায়ী ওই নেত্রীর স্বামী।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকার একটি বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানের সময় ঘর তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে শান্ত পাড়ই নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক শান্ত পাড়ই মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ইয়ের পুত্র। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি মোংলা থানা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির স্বামী।

এলাকাবাসী জানায়, অভিযানের সময় তানিয়া বিশ্বাস লিথি বাড়িতেই উপস্থিত ছিলেন। তার সামনেই কোস্ট গার্ড সদস্যরা ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেন। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শান্ত পাড়ই দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।

তবে এই বিপুল পরিমাণ মদের চালানের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তানিয়া বিশ্বাস (লিথি) তার ঘর থেকে মদ উদ্ধারের ঘটনা স্বীকার করে বলেন, তার স্বামী ওয়ার্ড বিএনপির একজন সদস্য। তবে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিদেশি মদ তাদের নয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মদের মালিক তার স্বামীর পরিচিত এক ব্যক্তি এবং তার অনুরোধেই সাময়িকভাবে এগুলো তাদের ঘরে রাখা হয়েছিল।

এদিকে ঘটনাটি নিয়ে জানতে চাইলে মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন, বিষয়টি তিনি জেনেছেন। মাদকের বিষয়ে বিএনপির অবস্থান অত্যন্ত কঠোর। দলের কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত বিদেশি মদ এবং আটক শান্ত পাড়ইকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে এ নিয়ে তীব্র আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com