নাটোরের বাসিন্দা ফাতেমা খানম চীনের একটি মেডিকেল কলেজে উচ্চশিক্ষার সুযোগ পেয়েও অর্থাভাবের কারণে অনিশ্চয়তায় পড়েছিলেন। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করে মানুষের সেবা করার স্বপ্ন পূরণ করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি অবগত হওয়ার পর ফাতেমার শিক্ষার পথে বড় বাধা দূর করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ফাতেমার মেডিকেল শিক্ষার প্রাথমিক ধাপের খরচ বাবদ ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। এ সময় তার হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এছাড়া, আগামী দিনে পড়াশোনা সম্পন্ন করতে আরও অর্থের প্রয়োজন হলে সরকার থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই অনুদান ফাতেমার চিকিৎসক হওয়ার স্বপ্নের পথে নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে।