August 18, 2026, 2:29 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

অস্ট্রেলিয়ার সংসদে বোরকা পরে প্রবেশ করায় অধিবেশন স্থগিত

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 222 Time View
258

আন্তর্জাতিক ডেস্ক:
অস্ট্রেলিয়ার সিনেটে আবারও বিতর্কের জন্ম দিলেন ওয়ান নেশন পার্টির সিনেটর পলিন হ্যানসন। জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপনের অনুমতি না পাওয়ার পর তিনি বোরকা পরে সিনেট চেম্বারে প্রবেশ করেন।

হ্যানসনকে বোরকা পরে চেম্বারে বসতে দেখে অনেক সিনেটর তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি পোশাকটি খুলতে অস্বীকৃতি জানালে অধিবেশন স্থগিত করতে হয়।

গ্রিনস পার্টির নিউ সাউথ ওয়েলসের সিনেটর মেহরিন ফারুকি ঘটনাটিকে ‘স্পষ্ট বর্ণবাদী আচরণ’ বলে আখ্যা দেন। পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেইম্যানও এটিকে ‘লজ্জাজনক’ মন্তব্য করেন।

সরকারি লেবার পার্টির সিনেট নেতা পেনি ওং এবং বিরোধী দলের অ্যান রাসটন—উভয়েই হ্যানসনের আচরণ নিন্দা করেন। পেনি ওং বলেন, এ ধরনের আচরণ সিনেটের মর্যাদার সঙ্গে যায় না। হ্যানসন পোশাক খুলতে অস্বীকৃতি জানানোয় তিনি তাকে সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দেন।

পলিন হ্যানসন ২০১৭ সালেও একইভাবে বোরকা পরে সিনেটে প্রবেশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন। অভিবাসনবিরোধী রাজনীতির জন্য পরিচিত এই সিনেটর দীর্ঘদিন ধরে বোরকা নিষিদ্ধের দাবি করে আসছেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি জানান, তার প্রস্তাবিত বিল সিনেট বাতিল করায় প্রতিবাদস্বরূপ তিনি বোরকা পরে চেম্বারে প্রবেশ করেছেন। তার ভাষায়, যদি পার্লামেন্ট বোরকা নিষিদ্ধ না করে, তাহলে আমি নিজেই দেখাব কেন এটি নিষিদ্ধ করা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com