July 1, 2026, 2:24 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

অ্যামেরিকায় থ্রি-ডি প্রিন্টেড অস্ত্রের ব্যবহার বৃদ্ধি নিয়ে উদ্বেগ

Reporter Name
  • Update Time : Friday, October 17, 2025
  • 107 Time View
119

বিভিন্ন অঞ্চল থেকে ২০২০ সালে ৩০টি থ্রি-ডি প্রিন্টেড আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ২০২৪ সালে উদ্ধার হয় ৩০০টিরও বেশি ব্যক্তিপর্যায়ে তৈরি আগ্নেয়াস্ত্র।

বিগত কয়েক বছরে অ্যামেরিকায় অপরাধমূলক কর্মকাণ্ডে থ্রি-ডি প্রিন্টারের সাহায্যে ব্যক্তিপর্যায়ে তৈরি আগ্নেয়াস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন বন্দুক সুরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত একটি সম্মেলনে এ শঙ্কার কথা প্রকাশ করেন বিভিন্ন শহরের বন্দুক সুরক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত নীতিনির্ধারক, শিক্ষাবিদ, আইনপ্রণেতা ও থ্রি-ডি প্রিন্টিং শিল্পের মালিকপক্ষ।

সম্মেলনে অংশ নেওয়া একাধিক ব্যক্তির ভাষ্য, থ্রি-ডি প্রিন্টারের দাম কমে যাওয়া এবং বন্দুকের বিভিন্ন যন্ত্রাংশের নকশা অনলাইনে সহজলভ্য হওয়ায় ব্যক্তিপর্যায়ে তৈরি করা অস্ত্রের ব্যবহার অনেক বেড়ে গেছে। এসব অস্ত্রে সিরিয়াল ট্র্যাকিং নম্বর না থাকায় অপরাধ কর্মকাণ্ড করলে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে।

তারা জানান, অনলাইনে অস্ত্রের নকশা সরবরাহ করা বিভিন্ন ক্লাউড প্রতিষ্ঠানগুলো ফেডারেল ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার-আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস-এটিএফের নিয়ন্ত্রণাধীন নয়। তাই নকশা সরবরাহ বন্ধে বাধা প্রদান করাও সম্ভব হচ্ছে না।

সমস্যা সমাধানে নতুন আইন প্রণয়ন এবং ব্যক্তিপর্যায়ে আগ্নেয়াস্ত্র তৈরি রোধের উপায় বের করতে আলোচনা হয় সম্মেলনে।

অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ ও সহিংসতা রোধে কাজ করা অলাভজনক সংস্থা ‘এভরি টাউন ফর গান সেফটি’ জানায়, ২০২০ সালে বিভিন্ন অঞ্চল থেকে ৩০টি থ্রি-ডি প্রিন্টেড আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ২০২৪ সালে উদ্ধার হয় ৩০০টিরও বেশি ব্যক্তিপর্যায়ে তৈরি আগ্নেয়াস্ত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com