April 2, 2026, 6:17 pm
সর্বশেষ সংবাদ:
দেড়দিনের তেল এখন বিক্রি হয় ২ ঘণ্টায়, সংসদে জ্বালানিমন্ত্রী ইসরাইলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি ইরানের আন্দোলনে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বোরকা-নেকাব পরে তেল নিতে গিয়ে জনতার হাতে ধরা যুবক রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত আইআরজিসির ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের মুহুর্মুহু হামলা এপ্রিল মাসে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা হরমুজ প্রণালি সংকটের জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন ৮ লাখ টাকার ‘খটক’ মাছ বিক্রি, পরে প্রশাসনের অভিযানে মাটিচাপা মুসলিম বিদ্বে/ষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল—“আমি মুসলিম, আলহামদুলিল্লাহ”

আইআরজিসির ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের মুহুর্মুহু হামলা

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2026
  • 15 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ভূগর্ভস্থ ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (১ এপ্রিল) এসব হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইডিএফ বলছে, ইরানের রাজধানী তেহরানে গতকাল আইআরজিসির অবকাঠামোতে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি যোদ্ধারা। আইআরজিসি’র ভূগর্ভস্থ ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে এসব হামলা হয়েছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, যোদ্ধারা একটি মোবাইল সদরদপ্তরেও হামলা চালিয়েছে। সেখানে ইরানি কমান্ডারা ছিলেন। এ ছাড়া তাবরিজে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েল তাদের বিবৃতিতে দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আইডিএফ আইআরজিসির শত শত লক্ষ্যবস্তু এবং সামরিক স্থাপনায় হামলা করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা ইরানে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত টানা ৩৪ দিন ধরে চলছে। এতে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com