October 5, 2026, 11:49 am
সর্বশেষ সংবাদ:
চার দিন পর কমল সোনার দাম রাশিয়ায় ল্যাবে টেস্টটিউব ভেঙে সংক্রমিত হয়ে কর্মীর মৃত্যু, ‘প্লেগ’ আশঙ্কায় কোয়ারেন্টাইনে ২ শতাধিক গাজায় নিহত ১৭০ সাংবাদিককে ‘সন্ত্রাসী’ বলল ইসরাইল, নাকচ জাতিসংঘের জন্মহার বাড়াতে এবার জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ হরমুজে মার্কিন তত্ত্বাবধানে পরিচালিত রুট ব্যবহারকারী জাহাজকে ইরানের সতর্কবার্তা সালমান মুক্তাদিরকে মারধরের চেষ্টা এবং রাষ্ট্রপতির সোফায় প্রধানমন্ত্রীর বসার নেপথ্যে কী? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করবে প্রশাসন, তদন্ত কমিটি গঠন চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের প্রতিযোগিতায় তিন পরাশক্তি নতুন ঋণ পর্যালোচনায় আসছে আইএমএফ

ইরানের ওপর “অত্যন্ত কঠোর” হা/মলা চালিয়ে দ্রুত যুদ্ধ শেষ করা হবে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2026
  • 148 Time View

ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের প্রায় সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র এবং এই অভিযানও শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের ওপর “অত্যন্ত কঠোর” হামলা চালিয়ে দ্রুত যুদ্ধ শেষ করা হবে।

২০ মিনিটের এই ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের নৌবাহিনী, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে “ধ্বংসস্তুপে পরিণত” করেছে। তবে যুদ্ধ শেষের কোনো নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি।

ভাষণে ট্রাম্প আরও বলেন, যদি আলোচনার মাধ্যমে সমাধান না আসে, তবে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে একযোগে হামলা চালানো হবে। যদিও এখনও ইরানের তেল খাতে আঘাত হানা হয়নি বলে উল্লেখ করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। ট্রাম্প তেল আমদানিনির্ভর দেশগুলোকে সাহস দেখিয়ে প্রণালীটির নিয়ন্ত্রণ নেয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের হামলার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অচল হয়ে পড়েছে।

ভাষণের আগে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলার থাকলেও ভাষণের পর তা বেড়ে ১০৫ ডলারে পৌঁছায়, যা বৈশ্বিক বাজারে উদ্বেগ আরও বাড়িয়েছে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি “ভিত্তিহীন ও মিথ্যা” বলে উড়িয়ে দিয়েছে।

এদিকে ট্রাম্পের ভাষণকে তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি বলেন, এই যুদ্ধ মার্কিন ইতিহাসের অন্যতম বড় নীতিগত ভুল হিসেবে বিবেচিত হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, “অপারেশন এপিক ফিউরি” শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে ১২ হাজার ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে ট্রাম্পের বিজয় দাবি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে ইরানের হামলা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

একটি জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক দ্রুত যুদ্ধ শেষ করার পক্ষে, এমনকি ট্রাম্পের লক্ষ্য পূরণ না হলেও। জরিপে ৬০ শতাংশ মানুষ ইরানে সামরিক হামলার বিরোধিতা করেছেন।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com