February 25, 2026, 4:36 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪ ১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষা দেওয়া হবে: চীনা রাষ্ট্রদূত কোনো জ্যোতিষ-গোয়েন্দা সংস্থাও ভাবেনি বিএনপি এত সিট পাবে: ধর্মমন্ত্রী শিবিরের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ, দায়িত্বে এলেন সাদিক-ফরহাদ-জাহিদ জাতীয় সেনা শহীদ দিবস: সকালে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ইরানে ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ আইজিপি বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল বেড়িবাঁধের গাছ কেটে নেওয়ায় বিএনপি নেতার পদ স্থগিত পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচার ‘খুব কাছাকাছি’—আশাবাদ ইশরাক হোসেন নির্বাচনী তহবিলে জমা দেওয়া অনুদান ফেরত দেবেন তাসনিম জারা

আইজিপি বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 19 Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। বাহারুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১–এর এক প্রজ্ঞাপনে আলী হোসেন ফকিরকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে আইজিপি করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২০ নভেম্বর আইজিপি বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। চুক্তি অনুযায়ী তার মেয়াদ ছিল আরও প্রায় ৯ মাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com