July 3, 2026, 1:26 am
সর্বশেষ সংবাদ:
কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

কোনো জ্যোতিষ-গোয়েন্দা সংস্থাও ভাবেনি বিএনপি এত সিট পাবে: ধর্মমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 98 Time View
59

ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, পৃথিবীর কোনো জ্যোতিষ বা গোয়েন্দা সংস্থাও ভাবেনি যে বিএনপি এত সিট পাবে। আমরা নিজেরাও সরকার গঠন করবো, এটা চিন্তা করিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, আমি সোজা কথা বুঝি, আল্লাহ এমন কিছু দান করেন, যা মানুষ আগে থেকে কল্পনাও করতে পারে না। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য সরকার কাজ করে যাবে ও আল্লাহর বান্দাদের খেদমতে আমি নিজেকে নিয়োজিত রাখবো।

আল্লাহ তাকে দায়িত্ব পালনের তৌফিক দিয়েছেন উল্লেখ করে জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ইনশাআল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করে যাব এবং মানুষের সেবা করবো।

সাক্ষাৎকালে আরআরএফ নেতারা ধর্মবিষয়ক বিভিন্ন সমসাময়িক ইস্যু তুলে ধরেন। ধর্মমন্ত্রী সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ধর্ম মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক আকতার হাবিব, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, নির্বাহী সদস্য শামসুল ইসলাম, উবায়দুল্লাহ বাদল, মহসিনুল করিম, আহমেদ জামাল, কামরুজ্জামান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com