October 2, 2026, 7:12 pm
সর্বশেষ সংবাদ:
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত ময়মনসিংহে বাস–সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৭ সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইপিএলে মোস্তাফিজকে বয়কটের ডাক প্রসঙ্গে যা বলছে ভারত

Reporter Name
  • Update Time : Thursday, January 1, 2026
  • 209 Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ সালের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে ৯ কোটি ২০ লাখ রূপিতে। টুর্নামেন্টটি আগামী মার্চে মাঠে গড়ানোর কথা থাকলেও মুস্তাফিজের খেলা নিয়ে কিছু শঙ্কা তৈরি হয়েছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক কিছুটা টানাপোড়েনপূর্ণ হওয়ায়, মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের ধর্মীয় নেতারা মুস্তাফিজকে খেলালে মাঠে হিংসার হুমকি দিয়েছেন। তারা সোশ্যাল মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করার ডাকও দিয়েছেন।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ নিউজ ১৮-কে বলেছেন, ‘বাংলাদেশি খেলোয়াড় থাকলে তপস্বী যোদ্ধারা মাঠে ঢুকে ভাঙচুর করতে পারে।’

তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে যে কূটনৈতিক উত্তেজনা আইপিএলে প্রভাব ফেলবে না। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, ‘আমরা বিষয়টি সংবেদনশীল হিসেবে বুঝি, সরকার সঙ্গে সব সময় যোগাযোগ রাখি, কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশনা এখনো আসে নি। বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএলে খেলবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com