July 15, 2026, 8:26 pm
সর্বশেষ সংবাদ:
আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এখন প্রধান দায়িত্ব: শিবির সভাপতি শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান আনসার ক্যাডার ছেড়ে প্রশাসন ও পুলিশে তিন কর্মকর্তা চট্টগ্রামে আজও সড়কে নেমে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, এক দফা দাবি

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 4 Time View
7

স্পোর্টস ডেস্ক:
বিসিবি সভাপতি হতে না হতেই আইসিসিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। এই কিংবদন্তিকে একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এখন থেকে বিসিবির পাশাপাশি আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটিকেও নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। যেখানে তামিমের অধীনে কাজ করবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন ক্রিকেট বোর্ড- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষ কর্তারা।

তামিমকে এই বড় দায়িত্বে পদায়নের কথা জানিয়েছে খোদ আইসিসি। বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট। তবে ক্রমশ বাড়তে থাকা এসব লিগের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সেই সাথে প্রশ্নের মুখে ক্রিকেটারদের সুরক্ষাও। এসব সার্বিক বিষয় নিয়ে কাজ করবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি, যেখানে তামিমকে চেয়ারম্যান করা হয়েছে।

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়াও আছেন তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে। এছাড়া আরও আছেন ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ।

এদিকে কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আইসিসি সভায়। সংস্থাটি বাংলাদেশকে নিয়ে জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সংস্থাটির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড।’

তবে দুঃসংবাদ আছে শ্রীলঙ্কার জন্য। লঙ্কান বোর্ডকে দ্রুত নির্বাচিত কমিটি আনার তাগদা দিয়ে আইসিসি জানিয়েছে, আপাতত শ্রীলঙ্কা ক্রিকেট আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না। এদিকে আইসিসির সদস্যপদ–সংক্রান্ত মানদণ্ড লঙ্ঘনের কারণে ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশ’ বা সতর্ক অবস্থায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কানাডার সদস্যপদ পুনর্বহালের জন্য বেঁধে দেওয়া হয়েছে শর্ত, যাদের স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে।

এছাড়া আর্থিক সংকটে ভোগা ওয়েস্ট ইন্ডিজকে সহায়তা হিসেবে ১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় দেড়শ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

তামিমের নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির পাশাপাশি আরও একটি কমিটি গঠন করা হয়েছে। তা হলো গভর্ন্যান্স রিভিউ কমিটি। সেখানে কাউকে চেয়ারম্যান করা হয়নি, সদস্য হিসেবে আছেন দেবজিত সাইকিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি ও আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com