November 18, 2026, 6:16 am
সর্বশেষ সংবাদ:
এক্সপ্রেসওয়ে হচ্ছে ঢাকা-সিলেট, ব্যয় বাড়ছে ৪ হাজার কোটি সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ: জেডিপি ছয় মাসে গাকের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, তদন্ত চায় আয়াস বিএনপি কার্যালয়ে হামলা মামলায় গাইবান্ধা জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার রাজধানীতে এক দিনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন গ্রেপ্তার রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস কোচ-খেলোয়াড় হিসেবে সাফ জিতে অনন্য ক্লাবে ভারতীয় কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান

Reporter Name
  • Update Time : Friday, May 1, 2026
  • 100 Time View

আগামী এক বছরের মধ্যে শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মীকে দুই জন করে কর্মী তৈরির শপথ করিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম। তিনি বলেন, আজ যদি ৩ লাখ লোক হয়ে থাকে, তাহলে প্রতিটি ব্যক্তি দুই জন করে কর্মী তৈরি করলে হবে ৯ লাখ। আগামী মে দিবস পর্যন্ত এখানে ৯ লাখ লোকের সামনে বক্তব্য রাখার প্রত্যাশা করবো।

শুক্রবার (১মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আন্দোলনসহ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

তিনি বলেন, শ্রমিকদের উন্নয়নে লেবার কোর্ট গঠন করেছেন খালেদা জিয়া। ফ্যাসিস্টকে মুক্ত করার আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন তারেক রহমান। নির্বাচনি ইশতেহারে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে, প্রধানমন্ত্রী তা পূরণ করলে আর কোনও দাবি নেই। সরকার আগামী দিনগুলোতে শ্রমজীবী মানুষের জন্য দেশ গঠনের কাজ করবে।

তিনি বলেন, আমরা কাজ করলে ষড়যন্ত্রকারীরাই এমনেই পরাজিত হবো। আমরা শক্তিশালী বিএনপিকে শক্তিশালী করবো। আগামী মে মাস পর্যন্ত ৯ লাখ লোকের সামনে বক্তব্য রাখার প্রত্যাশা রইলো।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে এখন জ্বালানি তেলের জন্য লম্বা লাইন নেই। সরকার দ্রুত পদক্ষে নিয়ে সব সমস্যা সমাধান করেছেন। তিন মাসের জন্য কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারের শুরুটা ভালো হয়েছে। সব সমস্যা সহজে সমাধান হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়া বলেছেন তিনি শ্রমিকের স্ত্রী। শুধুই মা-বাবার রক্তের নয়, আদর্শের উত্তরাধিকার তারেক রহমান। তিনি শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com