November 18, 2026, 7:39 am
সর্বশেষ সংবাদ:
৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের আমানত-রেমিট্যান্সে পিছিয়ে ইসলামি ধারার ব্যাংক চৌচির হাওর, বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় কৃষক বাণিজ্য সংস্কারের নতুন রূপরেখা এক্সপ্রেসওয়ে হচ্ছে ঢাকা-সিলেট, ব্যয় বাড়ছে ৪ হাজার কোটি সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ: জেডিপি ছয় মাসে গাকের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, তদন্ত চায় আয়াস বিএনপি কার্যালয়ে হামলা মামলায় গাইবান্ধা জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার

আগুনে ক্ষতিগ্রস্ত রায়েরবাজার কৃষি মার্কেট পরিদর্শন ববি হাজ্জাজের

Reporter Name
  • Update Time : Sunday, March 29, 2026
  • 175 Time View

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত রায়েরবাজার কৃষি মার্কেট পরিদর্শন করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি কৃষি মার্কেটটি পরিদর্শন করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকারি স্থাপনায় যেন কেউ অবৈধভাবে দোকান গড়ে তুলতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি ও তার সরকার বদ্ধপরিকর।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ববি হাজ্জাজ বলেন, মার্কেটের পাশেই জলাধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে মার্কেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দোকান মালিক ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় সেখানে স্থানীয় দোকান মালিক ও বাজার কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। তারা এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com