July 2, 2026, 7:13 pm
সর্বশেষ সংবাদ:
মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া ‘জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ’

আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও বিকট বিস্ফোরক অস্ত্র ব্যবহার করছে ইরান: সেনাবাহিনীর মুখপাত্র

Reporter Name
  • Update Time : Wednesday, March 18, 2026
  • 46 Time View
52

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান এমন সব অস্ত্র ব্যবহার করছে যা ‘আগে কখনো ব্যবহৃত হয়নি’। বুধবার এমনটাই দাবি করেছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। একটি ইরানি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, আগামী দিনগুলোয় এই ধরনের অস্ত্রের ব্যবহার আরো বাড়বে এবং বিশ্বজুড়ে এর প্রভাবের খবর ছড়িয়ে পড়বে।

আকরামিনিয়া বলেন, আমরা এই যুদ্ধে এমন কিছু সমরাস্ত্র মোতায়েন করেছি যা আমাদের ভাণ্ডারে আগে থাকলেও কখনো রণক্ষেত্রে আনা হয়নি। সামনের দিনগুলোয় আপনারা এর বিধ্বংসী রূপ আরো বেশি দেখতে পাবেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের বাসিন্দারা আকাশপথে ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন, যা এই দাবির সপক্ষে ইঙ্গিত দেয়।

ইসরাইলি সামরিক বাহিনীর মতে, ইরান এখন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর আগের চেয়ে অনেক বেশি হারে ‘ক্লাস্টার ওয়ারহেড’ ব্যবহার করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com