October 3, 2026, 4:36 am
সর্বশেষ সংবাদ:
এসিআইয়ের ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও খন্দকার ইশতিয়াক আহম্মদ আজকের নামাজের সময়সূচি: ০৩ অক্টোবর ২০২৬ টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা ৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএস: গেজেটবঞ্চিত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবি পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’

আজ সুরভী, আগামীকাল আমি, অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তা খুব শিগগিরই টের পাবেন: মীর স্নিগ্ধ

Reporter Name
  • Update Time : Monday, January 5, 2026
  • 168 Time View

নিউজ ডেস্ক:
ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তবে তাকে তদন্ত রিপোর্ট ছাড়াই রিমান্ডে হয়েছে বলে সুরভী অভিযোগ করেছেন। সোমবার (৫ জানুয়ারি) আদালত থেকে প্রিজন ভ্যানে নেওয়ার সময় সুরভী বলেন, ‘কোনো তদন্ত প্রতিবেদন ছাড়া আমাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এছাড়া এই মামলায় চারজন আসামি হলেও শুধুমাত্র তাকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।’

রায়ের প্রতিক্রিয়ায় সুরভীর আইনজীবী বলেন, ‘এই মামলা ভুয়া। আমরা আগামীকালের মধ্যেই রিভিশন করব। আশা করি, ন্যায়বিচার পাব।’ এদিকে সুরভীর গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

জুলাইয়ে শহীদ হওয়া মীর মুগ্ধ’র ভাই মীর স্নিগ্ধ বলছেন, কাল মেহেদী, আজ সুরভী, আগামীকাল আমি, পরশু আপনি। অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তা খুব শিগগিরই সামনে টের পাবেন। কিছুটা ধারণা পেতে হলে নাৎসি বাহিনীর ইতিহাস দেখুন। সুরভীকে নিয়ে স্নিগ্ধ আরো বলেন, একজন ১৭ বছরের মেয়েকে আদালতে ২১ বছর দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছে।

এ তো মাত্র শুরু। সবাই চুপ করে আছেন, আর যখন আপনার সময় আসবে, তখনও সবাই চুপ করেই থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com