August 18, 2026, 4:40 am
সর্বশেষ সংবাদ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক উসকানি ও প্ররোচনার অভিযোগ শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না সাবেক বিচারপতি খায়রুল হক সরকারি হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে ৬৯ কর্মকর্তা নিয়োগ জনশক্তি রপ্তানির নামে অর্থ আত্মসাৎ, দুজনকে জিজ্ঞাসাবাদ দুদকের

আফগানিস্তানের কাছ বড় হার বাংলাদেশের

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 330 Time View
394

সিরিজে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে। তবে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত লড়াইটা দেখাতে পারেনি আজিজুল হাকিম তামিমের দল। ফলে ১০২ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে সমতায় ফিরেছে আফগান যুবারা।
আফগানিস্তানের দেওয়া ২৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হন রিফাত বেগ। জাওয়াদ আবরার ২৪ বলে ২৫ রান করে ফিরেন প্যাভিলিয়নে। এদিন হাসেনি অধিনায়ক তামিমের ব্যাটও। ৪৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

এই অবস্থা থেকে দলকে উদ্ধারের চেষ্টা করেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকী অলিন। তারা দুজনই হাঁকান অর্ধশতক। তাদের জুটিতে আসে ৯৩ রান। রিজান আউট হয়ে গেলে ভেঙে যায় জুটি। ৫০ বলে ৫২ রান করে আউট হন তিনি। ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান রিজান। শেষ ৩৫ রানে ৭টি উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এতে ১০২ রানের বিশাল ব্যবধানে হার মানতে হয় টাইগার যুবাদের।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারী আফগানিস্তানের। ইনিংসের তৃতীয় ওভারেই ১০ রানে প্রথম উইকেট হারায় তারা। তবে শুরুর সেই চাপ সামলে পাল্টা আক্রমণ শুরু করেন ওয়ান ডাউনে নামা ফয়সাল খান। ১০৫ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি।

আজিজুল হাকিম তামিম সেঞ্চুরিয়ান ফয়সালকে ফেরালে বাংলাদেশ ম্যাচে ফেরার আভাস দেয় যুবারা। ২১০ রানে ৫ উইকেট হারিয়ে আফগানরা কিছুটা চাপে পড়লেও শেষদিকে অধিনায়ক মাহবুব খান হাল ধরেন। তার ৭৮ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে আফগানিস্তানের সংগ্রহ ২৭৫ পর্যন্ত পৌঁছায়। বাংলাদেশের পক্ষে বল হাতে আল ফাহাদ এবং আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com