July 10, 2026, 11:24 pm
সর্বশেষ সংবাদ:
বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াতের আমীর: টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আবারও আর্জেন্টিনার ম্যাচের দায়িত্বে বিতর্কিত রেফারি যুক্তরাষ্ট্রের হামলা, ইরানে নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ: জামায়াত আমির আরও ভারি বৃষ্টি ও পাহাড় ধসের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চুপ করাতে হলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে’ জামায়াতের গঠনতন্ত্রে আসছে ১৪ সংশোধনী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

আবারও আর্জেন্টিনার ম্যাচের দায়িত্বে বিতর্কিত রেফারি

Reporter Name
  • Update Time : Friday, July 10, 2026
  • 3 Time View
6

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ড। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই হাইভোল্টেজ ম্যাচটির জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে ফিফা। এবারের আসরে মাঠের বাইরে রেফারিং নিয়ে নানামুখী বিতর্কের মাঝেই এই গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্বে থাকছেন তিন পর্তুগিজ রেফারি।

ফিফার অফিশিয়াল ঘোষণা অনুযায়ী, এই ম্যাচের মূল রেফারির ভূমিকায় থাকবেন পর্তুগালের ৪৭ বছর বয়সী অভিজ্ঞ রেফারি জোয়াও পিনহেইরো।

জোয়াও পিনেইরা তার ক্যারিয়ারে ৪২১টি ম্যাচ পরিচালনা করেছেন। যার মধ্যে হলুদ কার্ড দিয়েছেন ১,৮৮৬টি এবং লাল কার্ডের সংখ্যা ১৩৯। প্রতি ম্যাচে গড়ে ৪.৪৮টি হলুদ কার্ড দেখিয়েছেন এই রেফারি।

৩৮ বছর বয়সী এই পর্তুগিজ রেফারি এবারই প্রথম বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন। গ্রুপ পর্বে তিনি সুইজারল্যান্ড–বসনিয়া ম্যাচ পরিচালনা করেছিলেন, যেখানে সুইসরা ৪-১ গোলে জয় পায়। ওই ম্যাচে তিনি তিনটি হলুদ কার্ড এবং বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে একটি লাল কার্ড দেখান। এছাড়া শেষ ষোলোতে কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেন তিনি।

তবে বিশ্বকাপে এবারই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচ পরিচালনা করবেন হোয়াও পিনহেইরো।

ইউরোপের পরিচিত মুখ
পর্তুগালের ভিলা নোভা দে ফামালিকাওয়ে জন্ম নেওয়া পিনহেইরো ২০১৫ সালে দেশটির শীর্ষ লিগে রেফারিং শুরু করেন। আন্তর্জাতিক পর্যায়ে তার যাত্রা শুরু হয় ২০১৬ সালে। এরপর থেকে নিয়মিত উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় দায়িত্ব পালন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

২০২২-২৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের পর নকআউট পর্বসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। গত আগস্টে পিএসজি ও টটেনহামের মধ্যকার উয়েফা সুপার কাপের ফাইনালেও রেফারির দায়িত্ব পালন করেন।

চ্যাম্পিয়ন্স লিগে বিতর্ক
হোয়াও পিনহেইরোর ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে গত চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও পিএসজির সেমিফাইনালের দ্বিতীয় লেগে।

সেই ম্যাচে প্রথমার্ধে পিএসজি এগিয়ে থাকার সময় বায়ার্ন একটি পেনাল্টির জোরালো দাবি তোলে। অভিযোগ ছিল, বক্সের ভেতরে পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেসের হাতে বল লাগলেও পিনহেইরো পেনাল্টি দেননি। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ডাকেনি। ঘটনাটি নিয়ে ম্যাচ শেষে বায়ার্ন শিবির তীব্র অসন্তোষ প্রকাশ করে।

কারা থাকছেন রেফারিং দলে
আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচে হোয়াও পিনহেইরোর সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশী ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার।

বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। তাই কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে পিনহেইরো ও তার রেফারিং দলের পারফরম্যান্সও থাকবে বিশেষ নজরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com