July 1, 2026, 7:28 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

আবারও রক্তাক্ত শিক্ষাঙ্গন, ঐতিহাসিক লিংকন ইউনিভার্সিটিতে ভয়াবহ বন্দুক হামলা

Reporter Name
  • Update Time : Sunday, October 26, 2025
  • 133 Time View
149

ঘটনাস্থলে গুলিবর্ষণের সময় ফুটবল খেলার পর হোমকামিং উদ্‌যাপন চলছিল।

পেনসিলভানিয়ার লিংকন ইউনিভার্সিটিতে শনিবার ভয়াবহ বন্দুক হামলায় অন্তত একজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

চেস্টার কাউন্টির ডিসট্রিক্ট অ্যাটর্নি ক্রিস দে বারেনা-সারোব রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান, ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারের বাইরে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। এসময় সেখানে ফুটবল খেলার পর হোমকামিং উদ্‌যাপন চলছিল।

বারেনা-সারোব বলেন, ঘটনাস্থল বিশৃঙ্খল অবস্থায় ছিল এবং গুলি চলার সময় মানুষ চারদিকে ছুটে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তার কাছে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তবে সম্ভবত আরও একজন বন্দুকধারী থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।

ডিসট্রিক্ট অ্যাটর্নি জানান, এটি পরিকল্পিত কোনো গণগুলিবর্ষণের ঘটনা নয় বলে ধারণা পুলিশের।

সামাজিক মাধ্যমে রবিবার ভোরে দেওয়া এক প্রাথমিক বিবৃতিতে চেস্টার কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নির অফিস জানায়, আইনপ্রয়োগকারী সংস্থাগুলো লিংকন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় তদন্ত করছে এবং সাতজন গুলিবিদ্ধ ব্যক্তিকে শনাক্ত করেছে।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এক্স দেওয়া এক পোস্টে জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন

ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ ইউনিভার্সিটি হিসেবে পরিচিত লিংকন ইউনিভার্সিটি পেনসিলভানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com