August 18, 2026, 6:56 am
সর্বশেষ সংবাদ:
প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ

আবু সাঈদকে দুই পুলিশ কর্মকর্তার নির্দেশে গুলি

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 157 Time View
178

রংপুরের কোতোয়ালি অঞ্চলের তৎকালীন সহকারী কমিশনার (এসি) মো. আরিফুজ্জামান এবং সেখানকার তাজহাট থানার তৎকালীন ওসি মো. রবিউল ইসলামের নির্দেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করা হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন দুজন সাক্ষী।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার দুজন সাক্ষী জবানবন্দি দেন। তাঁরা হলেন এসআই (উপপরিদর্শক) মো. আশরাফুল ইসলাম ও এএসআই (সহকারী উপপরিদর্শক) মো. আবদুল্লাহ আল নাছির। তাঁরা দুজনই ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

জবানবন্দিতে এসআই আশরাফুল ইসলাম বলেন, গত বছরের ১৬ জুলাই তৎকালীন এসি আরিফুজ্জামান ও তৎকালীন তাজহাট থানার ওসি রবিউল ইসলামের নির্দেশে আমির হোসেন (সাবেক এএসআই) ও সুজন চন্দ্র রায় (সাবেক কনস্টেবল) শটগান ফায়ার করলে রাস্তায় দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা একজন ছাত্রের গায়ে গুলি লাগে। পরে বিকেল চারটার দিকে আরিফুজ্জামানের কাছে তাঁরা জানতে পারেন, গুলিবিদ্ধ ছাত্র আবু সাঈদ মারা গেছেন।

অপর দিকে জবানবন্দিতে এএসআই আবদুল্লাহ আল নাছির বলেন, গত বছরের ১৬ জুলাই তিনি দেখতে পান, তৎকালীন এসি আরিফুজ্জামান ও তৎকালীন ওসি রবিউল ইসলামের তত্ত্বাবধানে ও নির্দেশে আমির হোসেন ও সুজন চন্দ্র রায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা এক ছাত্রের দিকে শটগানের গুলি ছোড়েন। সেই ছাত্র গুলিবিদ্ধ হয়ে রাস্তার ওপর পড়ে যান।

আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ছয় আসামি কারাগারে আছেন। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। গতকাল তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই মামলার বিচার চলছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শাপলা চত্বরের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গতকাল ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। শেখ হাসিনাসহ এ মামলায় আসামি ২১ জন।

চট্টগ্রামের মামলায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ১২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। গতকাল এই আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এ মামলার আসামি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com