October 5, 2026, 7:41 am
সর্বশেষ সংবাদ:
ফিলিস্তিনের শিশুরা নিজেদের স্বপ্নের কথা জানাচ্ছে ছবি এঁকে বিশ্ব শিক্ষক দিবস: আজ ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ১৬ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউএন দ্যা ডিসেন্টের ফ্যাক্ট চেক: ট্রাম্পের ছবি কেন প্রায় একইরকম? চিরকুটে বিকাশ নম্বর দিয়ে বৈদ্যুতিক মিটার চুরি, দুজন গ্রেপ্তার শিক্ষক নিয়োগে কেন ‘শিক্ষা সার্ভিস কমিশন’ গঠন করা দরকার পীরগঞ্জে শালবাগান থেকে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ মাদ্রাসায় নিয়োগের বৈঠক ইটভাটায়, ঘুষের অভিযোগ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের হাইকমিশনারের

আব্বাস আরাগচি হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ পাঁচ দেশের জাহাজ

Reporter Name
  • Update Time : Friday, March 27, 2026
  • 162 Time View

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ পাঁচ দেশের জাহাজ চলাচল করতে পারবে বলে জানিয়েছে ইরান। দেশটি বলছে, নির্দিষ্ট কিছু ‘বন্ধুরাষ্ট্র’ এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এ জলপথ খোলা থাকবে।

ইরানের এ বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘এ জলপথ পুরোপুরি বন্ধ বলে পশ্চিমা সংবাদমাধ্যম যে দাবি করে আসছে, তা সত্য নয়। অনেক দেশের শিপিং কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ যাতায়াতের অনুরোধ জানিয়েছে। আমরা যাদের বন্ধুরাষ্ট্র মনে করি বা অন্য কোনো কারণে অনুমতি দিয়েছি, আমাদের সশস্ত্র বাহিনী তাদের জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করছে।’

বলেন, ‘চীন, রাশিয়া, পাকিস্তান ও ভারত এ তালিকায় আছে। গত কয়েক রাতে ভারতের দুটি জাহাজ এ পথ দিয়ে পার হয়েছে। এমনকি বাংলাদেশও এ তালিকায় আছে। এসব দেশ আমাদের সঙ্গে সমন্বয় করেছে এবং যুদ্ধের পরও এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যারা এ যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত, তাদের জাহাজ এ পথে চলতে দেওয়া হবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com