July 1, 2026, 4:15 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, May 25, 2026
  • 52 Time View
64

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সরকার চায়, শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার প্রত্যর্পণের জন্য চিঠি পাঠানো হয়েছে কয়েকবার। তারা এখনো চান, আইনানুগ প্রক্রিয়ায়, দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার তাকে ফেরত পাঠাবে।’

রোববার সচিবালয়ে অবস্থিত গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এ মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার গুঞ্জন চলছে। বিভিন্ন মিডিয়া বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন। তার ট্রাভেল পাস নিয়ে আলোচনা হচ্ছে। এ ব্যাপারে সরকারের প্রস্তুতি বা কোনো তথ্য আছে কি না?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আরও অনেক আগে বলেছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য অনেক আগেই চিঠি পাঠিয়েছি। আমরা এখনো চাই, আইনানুগ প্রক্রিয়ায় দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী ভারত তাকে ফেরত পাঠাবে। আমরা চাই, তিনি বিচারের মুখোমুখি হন।’

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। সঞ্চালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। মতবিনিময়কালে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতারাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com