July 7, 2026, 11:50 pm
সর্বশেষ সংবাদ:
একনায়কতন্ত্র কায়েম করলে আ.লীগের মতোই বিএনপির পরিণতি হবে: নাহিদ ইসলাম সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে: নাহিদ ইসলাম এনসিপির সমাবেশে হামলা: সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ আখতার হোসেনের বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ: জন এফ ড্যানিলোভিচ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: গোলাম পরওয়ার এনসিপি সমাবেশে বোমা হামলার ঘটনায় ২ জন রিমান্ডে খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত’: নাহিদ ইসলাম বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : ডা. জাহেদ জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 26 Time View
38

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য অনুষ্ঠান চলছে। এ উপলক্ষে ইরান সরকারের আমন্ত্রণে ভারত থেকেও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের প্রয়াগরাজের পণ্ডিত বিজয় কুমার শর্মা।

শেষকৃত্যে অংশ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে পণ্ডিত বিজয় কুমার শর্মার একটি পুরোনো বক্তব্য। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে তাকে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা এবং ইরানের ভূয়সী প্রশংসা করতে দেখা যায়।

ভিডিওটি ঘিরে বিশেষ করে ভারতীয় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ইরানের প্রতি এ ধরনের প্রকাশ্য সমর্থন কতটা যৌক্তিক, নাকি ভারতের ঐতিহ্যগত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিই অনুসরণ করা উচিত।

ভাইরাল বক্তব্যে পণ্ডিত বিজয় কুমার শর্মাকে বলতে শোনা যায়, “ইরানই একমাত্র দেশ, যারা কখনও আমেরিকাকে ভয় পায়নি। আমাদের ইরানকে ধন্যবাদ জানানো উচিত। কারণ, বহু বছর ধরে বিশ্ব এমন একজনের অপেক্ষায় ছিল, যে যুক্তরাষ্ট্রকে তার প্রকৃত অবস্থান বুঝিয়ে দিতে পারবে। ইরানই আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে।”

ইরানের জনগণের সাহসের প্রশংসা করে তিনি আরও বলেন, “হুসাইনিয়াত মানে মজলুমের পাশে দাঁড়ানো। আর আয়াতুল্লাহ খামেনি সব সময় শোষিত ও দরিদ্র মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হওয়ার প্রায় চার মাস পর আয়াতুল্লাহ খামেনির এই রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা দফায় দফায় তেহরানে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com