October 5, 2026, 10:45 am
সর্বশেষ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ হরমুজে মার্কিন তত্ত্বাবধানে পরিচালিত রুট ব্যবহারকারী জাহাজকে ইরানের সতর্কবার্তা সালমান মুক্তাদিরকে মারধরের চেষ্টা এবং রাষ্ট্রপতির সোফায় প্রধানমন্ত্রীর বসার নেপথ্যে কী? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করবে প্রশাসন, তদন্ত কমিটি গঠন চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের প্রতিযোগিতায় তিন পরাশক্তি নতুন ঋণ পর্যালোচনায় আসছে আইএমএফ মা-বাবা, সাদিক ডেকে ডেকে মাতিয়ে রাখে শালিকজোড়া নতুন হুমকি, ব্রিটিশ ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র সৌদির সমর্থনে হুতিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা ইয়েমেন সরকারের একটি চাকরির পেছনে ১,৪৩০ জন! সরকারি চাকরিতে প্রতিযোগিতা কতটা তীব্র

আরব আমিরাতে মার্কিন রাডারে ড্রোন হামলা করেছে ইরান

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026
  • 159 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মার্কিন সেনা অবস্থান ও রাডার স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী একথা জানিয়েছে।

সোমবার (৩০ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, এই অভিযান স্থানীয় সময় রোববার রাত থেকে ভোর পর্যন্ত চালানো হয়। এতে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ ড্রোন শনাক্ত ও নজরদারির সঙ্গে যুক্ত স্থাপনা এবং মার্কিন বাহিনীর অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। খবর তাসনিম নিউজ

বিবৃতিতে আরও বলা হয়, এই হামলায় সেনাবাহিনীর ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ‘সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর’ ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরের ‘অযৌক্তিক সামরিক অভিযান’ শুরু করে।

এই হামলায় ইরানের সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ও অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

এর আগে, গত শুক্রবার ইরান সৌদি আরবে মার্কিন ঘাঁটি প্রিন্স সুলতানে হামলা চালিয়ে একটি মার্কিন বিমান ধ্বংস করেছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিপ্লবী গার্ড। চার দিন আগে আলিরেজা তানসিরির নিহত হওয়ার কথা জানিয়েছিল ইসরায়েল। তখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছিলেন, ইসরায়েলের বিমান হামলায় তানসিরি নিহত হয়েছেন।

আইআরজিসি’র সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত বিপ্লবী গার্ড কোরের বিবৃতিতে বলা হয়, ইরানের দ্বীপ ও উপকূলের প্রতিরক্ষা জোরদারে কাজ করছিলেন তানসিরি এবং বাহিনীগুলো সংগঠনে সক্রিয় ছিলেন। এগুলো করতে গিয়েই গুরুতর আহত হন তিনি এবং শেষ পর্যন্ত সেই আঘাতেই তিনি মারা যান।

বিবৃতিতে আরও বলা হয়, আলিরেজা তানসিরির অনুপস্থিতিতেও আইআরজিসি নৌবাহিনী সাম্প্রতিক সময়ে কঠোর আঘাত হেনেছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় রেখেছে। আইআরজিসি আরও জানায়, শত্রুকে সম্পূর্ণভাবে বিনাশ না করা পর্যন্ত তারা থামবে না।

আলিরেজা তানসিরি ২০১৮ সালে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন। এর আগে, ২০১০ সাল থেকে তিনি আইআরজিসি’র নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com