July 1, 2026, 2:40 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Saturday, June 20, 2026
  • 19 Time View
23

নিউজ ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শোষণ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, এই বিপ্লব কোনো দল, গোষ্ঠী বা পরিবারের ক্ষমতা নিশ্চিত করার জন্য নয়; বরং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশের মর্যাদা রক্ষার জন্য।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “সেই অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে যুব সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সমাবেশে বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, “বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি।” তিনি দলটিকে ‘ভুল সংশোধন করে জনগণের কাতারে’ আসার আহ্বান জানান এবং জনরায়কে সম্মান করার তাগিদ দেন।

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “চুরি, ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হয়েছে।” তবে দেশে সংঘাত এড়াতে তারা ফলাফল মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, শত যন্ত্রণা বুকে নিয়ে নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিয়েছি। দেশে একটা গৃহযুদ্ধ শুরু না হোক সেই জন্য আমরা মেনে নিয়েছিলাম। আমরা কারও বাপ-দাদার চোখ রাঙানোকে পরোয়া করবো না। অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না।

সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, পুশইনের মাধ্যমে অন্য একটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এ সময় সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ বাহিনীটির পাশে রয়েছে।

তিনি আরও বলেন, “আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না।” একই সঙ্গে সরকারকে উদ্দেশ করে তিনি সতর্ক করেন, দেশের স্বার্থবিরোধী কোনো অবস্থান নিলে জনগণ তা মেনে নেবে না।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com