July 1, 2026, 3:30 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

আস্ত এটিএম মেশিন তুলে পালালো চোর, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : Thursday, October 30, 2025
  • 101 Time View
110

সুপারমার্কেটের সামনে একটি গাড়ি ও নির্মাণযন্ত্র ‘টেলিহ্যান্ডলার’ নিয়ে হাজির হন কালো মুখোশ পরিহিত কয়েকজন ব্যক্তি। পরে টেলিহ্যান্ডলারের সাহায্যে মার্কেটের এক অংশ ভেঙে তুলে আনেন এটিএম মেশিন।

এটিএম বুথ থেকে টাকা চুরি কিংবা ডাকাতির ঘটনা নতুন নয়। কিন্তু যদি আস্ত এটিএম মেশিনটি উঠিয়ে নিয়ে পালিয়ে যায় চোরের দল!

সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের মিল্টন কেইন্স শহরে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, রবিবার মধ্যরাতে শহরের ব্রুকল্যান্ডস স্কয়ারের একটি সুপারমার্কেটে এ আলোচিত চুরির ঘটনা ঘটে।

চুরির সময় দূর থেকে ভিডিও ধারণ করেন একজন প্রত্যক্ষদর্শী, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সুপারমার্কেটের সামনে একটি গাড়ি ও নির্মাণযন্ত্র ‘টেলিহ্যান্ডলার’ নিয়ে হাজির হন কালো মুখোশ পরিহিত কয়েকজন ব্যক্তি।

পরে টেলিহ্যান্ডলারের সাহায্যে মার্কেটের এক অংশ ভেঙে তুলে আনেন এটিএম মেশিন। গাড়িতে এটিএম মেশিনটি নিয়ে কয়েক মিনিটের মধ্যেই পালিয়ে যায় চোরের দল।

চুরির খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় পুলিশ।

পুলিশ জানায়, এটিএম মেশিনটি সরানোর সময় মার্কেটের ভবনের একপাশ বিধ্বস্ত হয়ে গেছে।

এ ঘটনায় জড়িতদের কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। সন্দেহভাজনদের আটক করতে তদন্ত চালাচ্ছেন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com