August 18, 2026, 5:33 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক

ইউনূস-মোদির বৈঠক হচ্ছে ব্যাংককে

Reporter Name
  • Update Time : Wednesday, April 2, 2025
  • 180 Time View
186

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, বৈঠকটি আগামী শুক্রবার হতে যাচ্ছে।

এ বিষয়ে আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমানও কথা বলেছেন। অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সংগত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

সরকারি বার্তা সংস্থা বাসসও প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রের বরাত দিয়ে এই দুই নেতার বৈঠক হবে বলে খবর প্রকাশ করেছে।

২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর দুই দেশের সম্পর্ক ঘিরে একধরনের টানাপোড়েন চলছে। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাঁদের দেখা হয়নি। মোদি দেশে চলে আসার পর ইউনূস নিউইয়র্কে পৌঁছেছিলেন। অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের সাত মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। যদিও ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদি শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছেন।

বিমসটেক শীর্ষ সম্মেলনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হচ্ছে না বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু আজ সরকারি সূত্রগুলো বলছে, এই সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন খলিলুর রহমান (মাঝে)
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন খলিলুর রহমান (মাঝে)ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান বিমসটেক শীর্ষ সম্মেলনে আলোচ্য বিষয় তুলে ধরেন। তিনি বলেন, এই সম্মেলনের শেষের দিন বিমসটেকের পরবর্তী চেয়ারম্যানের পদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে অর্পিত হবে। এরপর থেকে বিমসটেকের কার্যক্রম পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করবে বাংলাদেশ।

খলিলুর রহমান জানান, সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া দুটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সময় তিনি উপস্থিত থাকবেন। ৪ এপ্রিল তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com