March 15, 2026, 2:40 pm
সর্বশেষ সংবাদ:
আপনারা কোনো নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার করবেন না: ইউনিয়ন কর্মকর্তাদের হাসনাত এসএসসির প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী ইসরায়েলের পর এবার ইউক্রেনেও হামলা চালানোর ঘোষণা ইরানের ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের আমাদের আত্মরক্ষার সক্ষমতা রয়েছে: ইরান সংসদে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: ডা. তাহের ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের যুদ্ধ কয়েক সপ্তাহ চললে ইসরায়েল ধ্বংস হতে পারে: ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭বার হামলা চালিয়েছে হিযবুল্লাহ

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা কমেছে যুক্তরাষ্ট্র-জার্মানিতে

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025
  • 128 Time View

বিধিনিষেধ আরোপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানিতে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা কমেছে। ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের জরিপে এই তথ্য উঠে আসে। খবর : এএফপির।

গবেষণা সংস্থাটি জানিয়েছে, বিশ্বজুড়ে টানা ১৫তম বারের মতো ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা কমেছে। একই সঙ্গে মত প্রকাশে স্বাধীন হিসেবে চিহ্নিত অনেক দেশেই এই পতন দেখা যাচ্ছে।

ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে (মে ২০২৫ পর্যন্ত) যুক্তরাষ্ট্র ইন্টারনেট স্বাধীনতায় ১০০ স্কেলের মধ্যে ৭৩ স্কোর অর্জন করেছে, যা গত বছরের তুলনায় তিন পয়েন্ট কম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই স্কোর সর্বনিম্ন।

এই পতনের কারণ হিসেবে অভিবাসন নীতি ও ফিলিস্তিন ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানকে বিবেচনা করা হচ্ছে। ফিলিস্তিনের সমর্থনে অনলাইনে মত প্রকাশের জন্য অনেককেই শাস্তির মুখোমুখি হতে হয়েছে।

অন্যদিকে জার্মানির স্কোরও তিন পয়েন্ট কমে ৭৪ হয়েছে। জার্মানির এই অবনতির জন্য ক্রমবর্ধমান স্ব-সেন্সরশিপ এবং বিদ্বেষমূলক বক্তব্য নিষিদ্ধকারী আইনগুলোর অতিরিক্ত প্রয়োগকে দায়ী করেছে ফ্রিডম হাউস।

প্রতিবেদনের সহলেখক কিয়ান ভেস্টেইনসন বলেন, কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোতে দমন-পীড়ন বাড়ার পাশাপাশি, দুর্ভাগ্যবশত আমরা উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপের গণতন্ত্রগুলিতেও পরিস্থিতি খারাপ হতে দেখছি। এই দেশগুলোতে নাগরিক ক্ষেত্র সীমিত করার এবং বিদ্বেষপূর্ণ কনটেন্টের ওপর বিধিনিষেধ বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে।

এদিকে, ইন্টারনেট স্বাধীনতা হ্রাসের দিক থেকে কেনিয়া, ভেনেজুয়েলা ও জর্জিয়া সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। তবে একটি ছাত্র বিদ্রোহের পর নতুন সরকার গঠিত হওয়ায় বাংলাদেশ ইন্টারনেট স্বাধীনতায় সবচেয়ে বড় উন্নতি অর্জন করেছে, কারণ দেশটি অনলাইনে বিধিনিষেধ শিথিল করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com