August 30, 2026, 2:55 pm
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারকে দায়ী না করার আহ্বান নুরের কনসার্ট-নৌকাবাইচে বাধার অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে চট্টগ্রাম বন্দর একসঙ্গে হাঁটবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি গুমের তিন মামলায় সাক্ষ্য চলছে, তদন্ত-বিচারের গতি নিয়ে ক্ষোভ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি সরকার নাকি জনগণ খারাপ? গুমের অন্ধকার থেকে আইনের শাসনের বাংলাদেশে ফিরে আসতে হবে

সংসদে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: ডা. তাহের

Reporter Name
  • Update Time : Sunday, March 15, 2026
  • 173 Time View

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সংসদ ভবনে আসেন জামায়াত-এনসিপিসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিরোধী দলের সভাকক্ষে বৈঠকে বসেন তারা। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার কোনো অধিকার নেই৷ কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়।

বিরোধী দলীয় উপনেতা আরও বলেন, অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে।

এছাড়া সংসদ ভবনে উপস্থিত জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়।

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কী হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।

সংসদকে জনগণের জন্য কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com