October 2, 2026, 11:12 pm
সর্বশেষ সংবাদ:
বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ বিরল ডিমেনশিয়ায় এক পরিবারের হারিয়ে যাওয়ার করুণ কাহিনি ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪ মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ

ইমরান খান পুরোপুরি সুস্থ, নেওয়া হয়নি কোথাও: আদিয়ালা কারা কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025
  • 192 Time View

আদিয়ালা কারাগার প্রশাসন বুধবার (২৬ নভেম্বর) ছড়িয়ে পড়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে, এমন গুজব সরাসরি প্রত্যাখ্যান করেছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি কারাগারের ভেতরেই আছেন ও পুরোপুরি সুস্থ রয়েছেন।

রাওয়ালপিন্ডি কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আদিয়ালা কারাগার থেকে তাকে অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে- এমন খবরের কোনো সত্যতা নেই। তিনি পুরোপুরি সুস্থ আছেন ও প্রয়োজনীয় সব চিকিৎসা সেবা পাচ্ছেন।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে যে জল্পনা চলছে তা ‘ভিত্তিহীন’ এবং পিটিআই প্রতিষ্ঠাতার সার্বিক সুস্থতা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি থাকা ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ, বিভিন্ন ধরনের একাধিক মামলা চলছে। ২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এসব মামলার মুখোমুখি তিনি।

এদিকে, পৃথক এক মন্তব্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, ইমরান খান বর্তমানে কারাগারে যে সুবিধা পাচ্ছেন, তা অতীতে তার নিজের কারাবাসের সময়ের তুলনায় অনেক বেশি। তার জন্য যে খাবারের মেন্যু আসে, তা পাঁচতারকা হোটেলেও পাওয়া যায় না।

খাজা আসিফ আরও জানান, পিটিআই প্রতিষ্ঠাতার কাছে টেলিভিশনের সুবিধা রয়েছে ও তিনি যেকোনো চ্যানেল দেখতে পারেন। পাশাপাশি তার জন্য ব্যায়াম করার যন্ত্রও রাখা হয়েছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ বলেন, আমরা ঠান্ডা মেঝেতে ঘুমাতাম, জেলের খাবার খেতাম। জানুয়ারিতে আমাদের কাছে ছিল মাত্র দুইটি কম্বল, ছিল না গরম পানিও। তখনকার সুপারিনটেনডেন্ট আসাদ ওয়ারাইচ নিজে এসে আমার সেল থেকে গিজার খুলে নিয়ে গিয়েছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ইমরান খানের জন্য কারাগারে ডাবল বেড ও ভেলভেটের ম্যাট্রেস দেওয়া হয়েছে। শেষে খাজা আসিফ বলেন, খোদাকে ভয় করুন, সময় কারও আপন নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com