August 18, 2026, 7:04 am
সর্বশেষ সংবাদ:
বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 136 Time View
178

আন্তর্জাতিক ডেস্ক:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানের কাছে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহ না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন ইরানকে বিভিন্নভাবে সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে—এমন খবর পাওয়ার পর তিনি সরাসরি শি জিনপিংকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি চীনকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

প্রেসিডেন্ট ট্রাম্পের ওই চিঠির জবাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও তাকে একটি ফিরতি চিঠি পাঠিয়েছেন। ট্রাম্পের দাবি, সেই চিঠিতে শি জিনপিং স্পষ্টভাবে জানিয়েছেন যে চীন বর্তমানে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করছে না। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এর আগে দাবি করেছিল, চীন ইরানকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে বেইজিং সরাসরি সেই অভিযোগ অস্বীকার করল।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন স্থানেই চীনা অস্ত্রের উপস্থিতি দেখা যাচ্ছে এবং ইরানের ক্ষেত্রেও তেমনটা ঘটার সম্ভাবনা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বড় দুই শক্তির এই যোগাযোগ আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের এই বার্তার মাধ্যমে ইরানকে একঘরে করার এবং দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির পথে বাধা দেওয়ার মার্কিন প্রচেষ্টা আরও স্পষ্ট হয়ে উঠল। তবে চীনের এই আশ্বাসের পর ওয়াশিংটন তাদের পরবর্তী পদক্ষেপ কী নেবে, তা এখন দেখার বিষয়।. Grandpa Bull @grandpa bull premium preview

সূত্র: আলজাজিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com