October 3, 2026, 6:34 pm
সর্বশেষ সংবাদ:
ময়মনসিংহে ৭ জন নিহতের ঘটনায় বাসচালককে আসামি করে মামলা ১৩.৮ বিলিয়ন বছর বয়সী মহাবিশ্ব কীভাবে ৯৩ বিলিয়ন আলোকবর্ষজুড়ে বিস্তৃত গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেনকে ‘কুড়াল দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট’ পাঁচ দিনব্যাপী বিসিকি শরৎ মেলা শুরু ৭ অক্টোবর সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির চালান হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, সবাই ঢাকায় গাজীপুরে গার্মেন্টসে আগুন, ছাদে আটকা পড়েছে ৭০ জন শ্রমিক একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, কীভাবে চলছে এই চক্র

ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Saturday, March 7, 2026
  • 197 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি বার্তা শেয়ার করেছেন।

ইরানের প্রেসিডেন্টের মন্তব্যের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ইরান “তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে আর তাদের দিকে গুলি চালাবে না”।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইল অবিরাম হামলার কারণেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে”।

প্রসঙ্গত, ইরান তার আশপাশের যেসব দেশে হামলা চালিয়ে সেগুলোর কাছে আজ দুঃখপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কোনো দেশ থেকে ‘প্রথমে হামলা না হলে’ আক্রমণ করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

তবে ইরান তার প্রতিবেশীদের ওপর হামলা পুরোপুরি কমায়নি; দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সন্দেহভাজন ড্রোন হামলা দেখা গেছে। কাতারও জানিয়েছে যে তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

পোস্টের পরের অংশে ট্রাম্প বলেন, “আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে!”

“সম্পূর্ণ ধ্বংস আর নিশ্চিত মৃত্যু জন্য গুরুতরভাবে বিবেচনাধীন” রয়েছে “এমনসব এলাকা ও ব্যক্তিগোষ্ঠী, যাদের এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্য হিসেবে ধরা হয়নি,” লিখেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com