March 8, 2026, 1:54 am
সর্বশেষ সংবাদ:
ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান ট্রাম্পের দাবি ইরানের ৪২টি জাহাজ ধ্বংস করা হয়েছে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: জামায়াতের আমির পুরান ঢাকার সমস্যা নিরসন ও আধুনিকায়নে সম্মিলিত প্রয়াসের আহ্বান ইশরাকের ইরানকে ‘শত্রু’ উল্লেখ করে আমিরাতের প্রেসিডেন্টের কঠোর বার্তা ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার ১৮৩ ক্রুসহ ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দিলো ভারত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিকে ‘চূর্ণ-বিচূর্ণকারী’ আঘাতের হুঁমকি আইআরজিসির

ইরানকে ‘শত্রু’ উল্লেখ করে আমিরাতের প্রেসিডেন্টের কঠোর বার্তা

Reporter Name
  • Update Time : Sunday, March 8, 2026
  • 19 Time View

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি ইরানকে ‘শত্রু’ হিসেবে উল্লেখ করে কড়া বার্তা দিয়েছেন।

শনিবার (৭ মার্চ) এক হাসপাতালে আহত বেসামরিক মানুষের খোঁজ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক হামলায় আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতকে দুর্বল মনে করার কোনো সুযোগ নেই। প্রয়োজন হলে দেশটির শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।

ইরানের উদ্দেশে তিনি বলেন, আমিরাত একটি সুন্দর ও অনুসরণযোগ্য রাষ্ট্র হলেও এটিকে সহজ লক্ষ্য ভেবে ভুল করা উচিত নয়। আমিরাতের শক্তি অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং দেশটি মোটেও দুর্বল নয়।

প্রেসিডেন্ট আরও বলেন, দেশের নাগরিক ও এখানে বসবাসকারী সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন আমিরাত ও এর জনগণকে নিরাপদ রাখেন এবং দেশটিকে শান্তি ও স্থিতিশীলতা দান করেন।

তিনি আরও বলেন, সামনে যে পরিস্থিতিই আসুক, তা আমিরাতকে আরও শক্তিশালী করে তুলবে। ভবিষ্যতে দেশটি আরও শক্ত অবস্থানে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর কিছুক্ষণ আগে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে। এর আগে ইরানের প্রেসিডেন্ট উপসাগরীয় অঞ্চলে হামলা বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com