October 3, 2026, 11:34 pm
সর্বশেষ সংবাদ:
৪৪ উদ্ভাবন পেল বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন পুরস্কার রাতে ‘গরু চুরি’, সকালে পাশের গ্রামের বউভাত থেকে আটক ১ নতুন মাছ থেকে পোষা ড্রাগন, এআই বানাচ্ছে নতুন নতুন প্রাণী রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে ককপিটে সহকারী পাইলটের হামলা, ১২ মিনিটের লড়াইয়ে বাঁচল ১৭৪ প্রাণ ছেলে-পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন জমিদাতা মাল্টার দাম নিয়ে মন্ত্রীকে কথা বলতে হলো কেন? মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ বিদ্যালয়ে তালা দিলেন দাতা সদস্য, মাঠে লাগালেন কলাগাছ চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা

ইরানের অনুমতি নিয়ে হরমুজ পার হল তুরস্কের জাহাজ

Reporter Name
  • Update Time : Friday, March 13, 2026
  • 192 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থার মধ্যেই অনুমতি পাওয়ার পর হরমুজ প্রণালি পার হয়েছে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ। শুক্রবার (১৩ মার্চ) তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালুগ্লু এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরার

স্থানীয় সংবাদমাধ্যম তুর্কি মন্ত্রীকে উদ্ধৃত করে জানায়, এই জাহাজসহ ১৫টি জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে। এই জাহাজগুলোর বিষয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছে আঙ্কারা।

সংবাদভিত্তিক ওয়েবসাইট হাবেরতুর্ক-এর তথ্য অনুযায়ী, তুর্কি মন্ত্রী উরালুগ্লু বলেন, ‘সেখানে তুরস্কের ১৫টি জাহাজ ছিল; আমরা একটি জাহাজের জন্য ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছি।’ তিনি জানান, জাহাজটি হরমুজ প্রণালি পার হয়ে গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসনমুলক হামলা চালানোর পর পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনের করিডোর হরমুজ প্রণালি বন্ধ ঘোষনা করে তেহরান। অবশ্য নিজেদের বন্ধু দেশের জাহাজের জন্য হরমুজ খোলা রাখার ঘোষণা আগেই দিয়েই রেখেছিল দেশটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com