October 3, 2026, 1:39 am
সর্বশেষ সংবাদ:
বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য ইরানের আশপাশে ৩ রণতরি, হাজারো সেনা ও এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ

ইরানের ছোড়া মিসাইলে প্রবাসী বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026
  • 151 Time View

নিউজ ডেস্ক:
বাহারাইনের একটি শিপ ইয়ার্ডে ইরানের ছোড়া মিসাইলের ক্ষেপণাস্ত্রের আঘাতে চট্টগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

রোববার (০১ মার্চ) বাহারাইনের স্থানীয় সময় রাত ২টার দিকে আসরি শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত প্রবাসী মো. তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়েরগো বাড়ির বাসিন্দা। তিনি ২৭ বছর ধরে বাহারাইনে কর্মরত ছিলেন।

তারেকের মামাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, ভোরে মধ্যপ্রাচ্যের বাহরাইনে শিপ ইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ক্ষেপণাস্ত্র হামলায় তারেক নিহত হয়েছে।

নিহত তারেকের সহকর্মী সুমন কালবেলাকে বলেন, শিপ ইয়ার্ডে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ ছিল। জাহাজটিকে লক্ষ্য করে রাত ২টার দিকে মিসাইল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। তিনজনই বাংলাদেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com