July 1, 2026, 4:15 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ইরানের পর পরবর্তী টার্গেট কোন দেশ, জানালেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2026
  • 66 Time View
87

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পর কিউবা হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য। শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবে অনুষ্ঠিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সাম্প্রতিক ভেনেজুয়েলা ও ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে এ কথা জানান ট্রাম্প।

এ সময় তিনি বলেন, ‘আমি এই শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছি। আমি বলেছিলাম, এটি কখনও ব্যবহার করতে হবে না। কিন্তু কখনও কখনও ব্যবহার করতেই হয়। এরপর আসছে কিউবা।’ তবে বক্তব্যের পরপরই তিনি বিষয়টি হালকা করার চেষ্টা করে বলেন, ‘ধরুন আমি এটা বলিনি। দয়া করে, মিডিয়া এই বক্তব্যটিকে উপেক্ষা করুন।’

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে পৌঁছেছে, ঠিক এমন পরিস্থিতিতে কিউবাকে নিয়ে এ ধরনের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, কিউবা আগে থেকেই সম্ভাব্য মার্কিন সামরিক আগ্রাসনের আশঙ্কা করছে।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কোসিও গেল রোববার এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের সামরিক বাহিনী সবসময় প্রস্তুত থাকে এবং এই মুহূর্তে সম্ভাব্য মার্কিন সামরিক আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্বে যা ঘটছে, তা বিবেচনায় না নিলে আমরা নির্বোধের মতো কাজ করব।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com