July 1, 2026, 7:40 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ইরানের সঙ্গে চুক্তি করতে ‘তাড়াহুড়ো’ করবেন না ট্রাম্প

Reporter Name
  • Update Time : Monday, May 25, 2026
  • 72 Time View
81

ইরানের সঙ্গে নতুন কোনও চুক্তি করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৪ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তি চূড়ান্ত, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সর্বশেষ এই বক্তব্য শনিবারের তুলনায় অনেক বেশি সংযত। শনিবার তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।

রোববারের পোস্টে ট্রাম্প ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তিরও সমালোচনা করেন। তিনি ওই চুক্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ‘নিকৃষ্ট চুক্তি’ আখ্যা দিয়ে বলেন, এটি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিয়েছিল। তবে বর্তমান আলোচনাধীন চুক্তিকে তিনি সম্পূর্ণ ভিন্নধর্মী বলে উল্লেখ করেন।

ট্রাম্প লিখেছেন, আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে এগোচ্ছে এবং তিনি তার প্রতিনিধিদের দ্রুত কোনও সমঝোতায় পৌঁছানোর জন্য চাপ না দিতে নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, ‘সময় এখন আমাদের পক্ষেই আছে।’

তিনি আরও বলেন, ‘চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। উভয় পক্ষকে যথেষ্ট সময় নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। কোনও ভুল করা যাবে না।’

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক এখন আগের তুলনায় বেশি পেশাদার ও ফলপ্রসূ হয়ে উঠছে। তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানকে অবশ্যই বুঝতে হবে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি কিংবা সংগ্রহ করতে পারবে না।

পোস্টের শেষদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান ট্রাম্প। পাশাপাশি তিনি বলেন, যেসব দেশ এখনও আব্রাহাম চুক্তিতে যোগ দেয়নি, তাদের এতে অংশ নেওয়া উচিত। এমনকি ভবিষ্যতে ইরানও এই চুক্তিতে যুক্ত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com