October 3, 2026, 12:58 am
সর্বশেষ সংবাদ:
পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য ইরানের আশপাশে ৩ রণতরি, হাজারো সেনা ও এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ বিরল ডিমেনশিয়ায় এক পরিবারের হারিয়ে যাওয়ার করুণ কাহিনি ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪

ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চলমান: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Saturday, May 2, 2026
  • 163 Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ফোনে আলোচনা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, আলোচনা এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি।

তিনি বলেন, সামনাসামনি আলোচনাই উত্তম, কিন্তু ১৮ ঘণ্টার বিমান ভ্রমণ কষ্টের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং আলোচনায় এ বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র। একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর পথ অনেক দীর্ঘ।

এর আগে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সিএনএনকে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন।

ইরান ইস্যুতে নিজের হাতে থাকা বিকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কি এখন গিয়ে তাদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে চিরতরে শেষ করে দেব? নাকি আমরা একটি চুক্তি করার চেষ্টা করব?’

সূত্র: আনাদোলু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com