July 1, 2026, 9:17 pm
সর্বশেষ সংবাদ:
ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026
  • 151 Time View
162

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

এইচআরএএনএ জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এই হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস পৃথক এক হিসাবে জানিয়েছে, নিহত বিক্ষোভকারীর সংখ্যা অন্তত ৫১ জন। তাদের মধ্যে ৯ শিশুও রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

ইরানের ভেতরে আন্তর্জাতিক গণমাধ্যমের সরাসরি প্রতিবেদন নিষিদ্ধ থাকায় হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট জারি থাকায়, যা বৃহস্পতিবার রাত থেকে কার্যকর রয়েছে।

বিবিসি পারসিয়ান জানিয়েছে, তারা এখন পর্যন্ত নিহত ২২ জনের পরিচয় ও মৃত্যুর ঘটনা যাচাই করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছয়জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com