July 1, 2026, 4:24 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ইরান-ইসরায়েল আরও এক সপ্তাহ যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Tuesday, June 9, 2026
  • 53 Time View
67

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েল ও ইরান অন্তত আরও এক সপ্তাহ একে অপরের ওপর আক্রমণ করা থেকে বিরত থাকতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দুই দেশের পাল্টাপাল্টি হামলার প্রসঙ্গ টেনে বলেন, ‘তিনি (নেতানিয়াহু) আক্রান্ত হয়েছিলেন এবং তিনি পাল্টা আঘাত করেছেন, আর এজন্য আমি তাকে কোনো দোষ দিতে পারি না।’

মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, প্রথমে ইসরায়েল আক্রান্ত হয়, এরপর তারা এর জবাব দেয় এবং এখন তারা এই সংঘাত সমাপ্ত ঘোষণা করেছে। এর ফলে তারা আগামী অন্তত একটি সপ্তাহ বা তার কাছাকাছি সময় একে অপরকে কোনো ধরনের ঘাঁটাঘাঁটি না করে শান্ত থাকবে।

একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান কূটনৈতিক আলোচনার অগ্রগতি নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, আমেরিকা বর্তমানে এমন একটি চমৎকার চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা কোনো অবস্থাতেই বা কোনো উপায়ে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।

এই চুক্তির সুদূরপ্রসারী অর্থনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গেই অবরুদ্ধ হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আগামী দুই বা তিন দিনের মধ্যে এই চুক্তি সম্পন্ন হতে পারে এবং এটি সই হওয়ার পর পরই তাৎক্ষণিকভাবে এই নৌপথটি খুলে দেওয়া হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com