July 26, 2026, 3:53 pm
সর্বশেষ সংবাদ:
বিদায়ী রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবি তোলার কারণ দেখছে না জাতীয় পার্টি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বেনজীরকে ফেরত আনতে দু-একদিনের ভেতর আরও কাগজপত্র পাঠানো হবে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র, বেড়েছে যুদ্ধের পরিধি! শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৩ আগস্ট সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে বৈঠক করছে ইরান এসএসএফ-পিজিআর-পুলিশ প্রটেকশন পাবেন সাবেক রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে: সিএনএন

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 42 Time View
56

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। পারমাণবিক অস্ত্র তৈরির বিস্ফোরক উপাদান মজুত আছে, এমন একটি জায়গার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব যখন একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখন তেহরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গণমাধ্যম সিএনএন। তারা বলছে, পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে ইরান।

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় এসব স্থাপনার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সুরক্ষিত সামরিক কমপ্লেক্স পারচিনের একটি জায়গায় পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক মজুত আছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা দেওয়া হয়েছিল। কয়েক সপ্তাহ পর সেগুলো সরিয়ে বসানো হয় একটি জাল। এ ছাড়া কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।

এসব ট্রাকের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, গর্তগুলো বন্ধের পরিকল্পনা করছে ইরান।

এদিকে পিক্যাক্স মাউন্টেনে আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে, টানেলের ভেতরে ট্রাক চলাচল করতে দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের এই চেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের লঙ্ঘন। চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি স্থগিতে রাজি হয়েছিল ইরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com