October 7, 2026, 5:49 am
সর্বশেষ সংবাদ:
বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যের ফাঁদে আরও ২১ লাখ মানুষ লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো নিয়ে নিতে পারে ইরান, বললেন ট্রাম্প একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়নের সুযোগ শেষ হচ্ছে আজ বিদেশি অনুদানে টান: অর্থায়ন ঝুঁকিতে ২,২০০ এনজিও ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরায়েলে অস্থিরতা দেখা দিতে পারে মিয়ানমারের ১০ হাজার নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া তরুণদের মধ্যে ক্যানসার আক্রান্তের হার বাড়ছে, কারণ কী মেসির বিদায়ী ম্যাচ: আবেগে ভাসছে আর্জেন্টিনা রেলওয়ের প্রস্তুতি: পূজায় বিশেষ ট্রেন, বিভিন্ন ট্রেনে সংযুক্ত হবে কোচ মেসির বিদায় বেলায় আপ্লুত নেইমার, ‘তোমার সঙ্গে ইতিহাসের অংশ হতে পারা সম্মানের’

ইরান-সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 108 Time View

হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের ওপর হামলার জেরে নতুন করে ইরান-সম্পর্কিত নিষেধাজ্ঞা এবং একটি সাধারণ লাইসেন্স (জেনারেল লাইসেন্স) জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ (মার্কিন অর্থ মন্ত্রণালয়)। শুক্রবার বিভাগটির ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়। অন্যদিকে, পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সামুদ্রিক রুটের নিরাপত্তা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন কাতারের আমির।

হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের ওপর ইরানের পুনরায় হামলা শুরু করার পর এই পদক্ষেপ নিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)। এছাড়া ‘ইরান জেনারেল লাইসেন্স ওয়াই’ নামে একটি নতুন সাধারণ লাইসেন্সও জারি করেছে দপ্তরটি।

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ইরানি আর্থিক সহায়তাকারী (ফিনান্সিয়াল ফ্যাসিলিটেটর) আলী আনসারিকে। তিনি মূলত ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এবং শাসনব্যবস্থার অন্যান্য অভিজাতদের সুবিধার্থে সম্পদের এক বিশাল বৈশ্বিক নেটওয়ার্ক তদারকি করে থাকেন।

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উদ্ভূত পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন।

কাতারের এক বিবৃতি অনুযায়ী, উভয় নেতা মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং আঞ্চলিক নিরাপত্তায় সমর্থন দেওয়ার বিষয়ে তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একইসাথে নৌচলাচল ও সামুদ্রিক রুটগুলোর নিরাপত্তা বজায় রাখতে এবং এই অঞ্চলে একটি স্থায়ী ও টেকসই শান্তি অর্জনের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরির ওপরও জোর দিয়েছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com