March 10, 2026, 3:33 am
সর্বশেষ সংবাদ:

ইসরাইলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতি’ চায় লেবানন

Reporter Name
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 9 Time View

ইসরাইলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননকে স্থিতিশীল করতে একটি নতুন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থনও চেয়েছেন জোসেফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জোসেফ আউন বলেন, লেবাননের ওপর ইসরাইলের সব স্থল, আকাশ ও নৌ হামলা বন্ধ করে সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কথা রয়েছে।

তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই লেবাননের সশস্ত্র বাহিনী উত্তেজনাপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেবে। এমনকি হিজবুল্লাহকে নিরস্ত্র করে তাদের অস্ত্রাগার ও মজুদকেন্দ্র ভেঙে দেবে।

আউন আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লেবানন সেনাবাহিনীর আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, এসব পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে আন্তর্জাতিক তত্ত্বাবধানে লেবানন ও ইসরায়েলের সরাসরি আলোচনা শুরু করা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com