নেপালে আসছে নতুন সরকার, কিন্তু বসার জন্য নেই সংসদ ভবন
Reporter Name
Update Time :
Monday, March 9, 2026
98 Time View
নেপালে আসছে নতুন সরকার, কিন্তু বসার জন্য নেই সংসদ ভবন
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে আগামীকাল। কিন্তু নতুন সংসদের ২৬৫ জন সদস্যের সামনে এখন অবধারিতভাবে যে প্রশ্ন আসছে, তা হলো – তারা কোথায় বসবেন? কারণ গত বছর দেশজুড়ে যখন বিক্ষোভ হয়, তখন আন্দোলনকারীরা দেশটির সংসদ ভবনে আগুন লাগিয়ে দেয়। এর ফলে সংসদ ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেটির পরিবর্তে নতুন একটি ভবন নির্মাণের উদ্যোগ নেয় দেশটির অন্তর্বর্তী সরকার। কিন্তু নির্মাণাধীন সেই ভবনের কাজ এখনও শেষ হয়নি। স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির বরাতে জানিয়েছে, চলতি মার্চের মাঝামাঝি সময়ে সেই ভবনটি প্রস্তুব হবে। যদিও এই ভবনের কাজ শেষ হওয়ার কথা ছিল গত অক্টোবরেই।
117
আন্তর্জাতিক ডেস্ক:
নেপালের জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে আগামীকাল। কিন্তু নতুন সংসদের ২৬৫ জন সদস্যের সামনে এখন অবধারিতভাবে যে প্রশ্ন আসছে, তা হলো – তারা কোথায় বসবেন?
কারণ গত বছর দেশজুড়ে যখন বিক্ষোভ হয়, তখন আন্দোলনকারীরা দেশটির সংসদ ভবনে আগুন লাগিয়ে দেয়।
এর ফলে সংসদ ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেটির পরিবর্তে নতুন একটি ভবন নির্মাণের উদ্যোগ নেয় দেশটির অন্তর্বর্তী সরকার। কিন্তু নির্মাণাধীন সেই ভবনের কাজ এখনও শেষ হয়নি।
স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির বরাতে জানিয়েছে, চলতি মার্চের মাঝামাঝি সময়ে সেই ভবনটি প্রস্তুব হবে। যদিও এই ভবনের কাজ শেষ হওয়ার কথা ছিল গত অক্টোবরেই।