August 18, 2026, 7:01 am
সর্বশেষ সংবাদ:
বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ

ইসরাইলের হামলা, গাজাবাসীকে নিয়ে আহমাদুল্লাহ ও আজহারীর আবেগঘন পোস্ট

Reporter Name
  • Update Time : Wednesday, March 19, 2025
  • 117 Time View
125

ইসরাইলি হামলায় নতুন করে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন গাজার বাসিন্দারা। চারদিকে লাশের সারি, অসংখ্য হতাহত মানুষ। কিন্তু নেই যথাযথ চিকিৎসার ব্যবস্থা। এমনকি মিলছে না ব্যথানাশক ওষুধও। অনেক মানুষের অস্ত্রোপচার করা হচ্ছে অ্যানেস্থেসিয়া ছাড়াই! কোনো হামলা ছাড়া (যুদ্ধবিরতি থাকায়) ঈদ উদযাপন করার আশা ছিল গাজার শিশুদের। কিন্তু ভয়াবহ বিমান হামলা চালিয়ে গাজার বাসিন্দাদের সব আশা রক্তের সাথে ভাসিয়ে দিয়েছে দখলদার ইসরাইল।
ড. মিজানুর রহমান আজহারী (বাঁয়ে) ও শায়খ আহমাদুল্লাহ।
মুফতি জাকারিয়া হারুন

সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ লেখেন,

গাজা ইস্যুতে মুসলিম নেতাদের নির্লজ্জ নীরবতা তাদের মুনাফেকিকেই প্রকট করে তোলে। হে আল্লাহ, আমাদেরকে আপনি এসব জুলুমের পরিণতি দেখে যাওয়ার তাওফিক দিন।

মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, আমরা যখন রসনাবিলাসী ইফতার-সাহরি আর ঈদের কেনাকাটায় ব্যস্ত, তখন আরেক প্রান্তের মুসলিম ভাইবোনদের ওপর সাহরির ওয়াক্তে বর্বরোচিত বোমা হামলা করল মানুষ নামের পশুগুলো।

সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী নিহতের সংখ্যা ৪০৪। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুর জন্য তড়পাচ্ছে আরও অসংখ্য মানুষ। গাজার আজকের ভোরের মতো বিষণ্ন ও শোকতপ্ত ভোর বোধহয় পৃথিবীতে আর কোনোদিন আসেনি।

সারি সারি পড়ে থাকা ক্ষতবিক্ষত শিশুদের লাশে ভোরের বাতাস ভারী। তা দেখে পাষাণ হৃদয়ও কেঁপে কেঁপে উঠছে। অথচ যে অমানুষগুলোর হাতে এই রক্তের দায়, তারা বধির হয়ে আছে।

যুদ্ধবিরতি উপেক্ষা করে, রমাদান মাসে, রোজাদারদের ওপর এই নৃশংসতা যারা চালাল, তাদের ওপর বিশ্ব মুসলিম উম্মাহর লানত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com