February 11, 2026, 9:45 am
সর্বশেষ সংবাদ:
ভোটের ছুটিতে বাস-ট্রেন-লঞ্চে উপচে পড়া ভিড় ইসির ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞায় পর্যটকশূন্য কক্সবাজার ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে: বিআইডিডি ভোটারদের জন্য বিনা ভাড়ায় লঞ্চ প্রার্থীদের নির্বাচনকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় আইসিসি স্বীকার করার পরই খেলতে রাজি হয়েছি’: পিসিবি চেয়ারম্যান উত্তরায় পাখির চোখে ভোটকেন্দ্রে নিরাপত্তা দেবে র‍্যাব, প্রস্তুত থাকবে হেলিকপ্টার নির্বাচনে সরকারের নিরপেক্ষতায় আস্থা ৪৮ শতাংশ মানুষের ভোটের দিন নিজের পাড়াতেই ‘ঘরের ছেলে’ ফখরুল

উত্তরায় পাখির চোখে ভোটকেন্দ্রে নিরাপত্তা দেবে র‍্যাব, প্রস্তুত থাকবে হেলিকপ্টার

Reporter Name
  • Update Time : Wednesday, February 11, 2026
  • 6 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ড্রোন দিয়ে পাখির চোখে নিরাপত্তা দেবে র‍্যাব। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রাখা হবে হেলিকপ্টারও।

রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব কথা বলেন র‍্যাব-১ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

শহীদুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে আমরা উত্তরাসহ ঢাকা আসনের প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সেই সঙ্গে আমাদের পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে।’

শহীদুল ইসলাম বলেন, এরই মধ্যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট, রোবাস্ট প্যাট্রলিং অব্যাহত রয়েছে। এ ছাড়াও অতিরিক্ত ফোর্স রিজার্ভ রাখা হবে। প্রয়োজনে তাদেরও নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হবে। র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দিতে প্রস্তুত রয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com